ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোণার দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

উত্তম কুমার সরকার- নেত্রকোণা:
  • আপডেট সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৯৬ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রোগাক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়া, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি আহবায়ক ফরিদ আলী, সদস্য সচিব হারেছ গনিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি অব্যাহত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় দুর্গাপুর ও কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষেই আমি আমার নির্বাচনি এলাকায় ছুটে এসেছি ও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ড্যাবের বিভিন্ন বিভাগের ৩০ জন ডাক্তার দিনব্যাপী প্রায় দুই হাজার রোগীর পরিক্ষা-নিরিক্ষা শেষে ব্যাবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন।

নেত্রকোণার দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪