ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নিজ কন্যা সন্তানকে ধর্ষনের দায়ে বাবা গ্রেফতার

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০৯:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে মামলা করলে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়,অভিযুক্ত বাবা ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাহেব নগর গ্রামের একজন কৃষক। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলে আসছিল। অভিযুক্ত বাবা আনুমানিক গত ১৫ দিন আগে রাতের বেলায় নিজের শিশু মেয়েকে ধর্ষণ করে।

বিষয়টি শিশুটির মা জেনে ফেলায় বাবা এ বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন ও তাকে ভয়ভীতি দেখান। পরে শিশুটির মা তাকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। সেখানে পরিবারের লোকজন জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার বাবা কর্তৃক ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে মামলা রুজু করা হয় এবং অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিজ কন্যা সন্তানকে ধর্ষনের দায়ে বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩