সংবাদ শিরোনাম ::
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিশু স্কুল ছাত্রের মৃত্যু
মোখলেসুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ) :
- আপডেট সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৭৪৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে।
পৌরসভার ৪ নং ওয়ার্ডের নতুন মসজিদের পাশে আজ২৮ আগষ্ট সোমবার পুলিশ বিভাগে কর্মরত মোঃ আলআমিনের পূত্র মোঃ আরাফ মিয়া (৬) ১১ টা ২০ মিনিটের সময় আমিন ইসলামিক কিন্ডার গার্ডেনের ১ম শ্রেনীর ছাত্র স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় তাড়াইল হতে ঢাকাগামী বাস নান্দাইল পৌরসভার হাইওয়ে রাস্তার নতুন মসজিদ সংলগ্ন স্থানে বাসের ধাক্কায় আরাফ ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে।
আরাফের মৃত্যুতে মায়ের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল হাইওয়ে থানা ও নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ঘাতক বাসটি ত্রিশাল থানা পুলিশ আটক করেছে।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




















