সংবাদ শিরোনাম ::
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত-১
মোঃ মোখলেছুর রহমান-নান্দাইল (ময়মনসিংহ):
- আপডেট সময় : ০৯:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৩৩৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে ।
উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের ঝালুয়া বাজারে ট্রাকের চাপায় নজরুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়।
উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামের হাছু মিয়ার পুত্র নজরুল ইসলাম। জানাযায়, নান্দাইল বাজারের বিশিষ্ট চেপা বিক্রেতা হাছু মিয়ার পুত্র ব্যবসায়ী নজরুল ইসলাম ঝালুয়া বাজার মসজিদ হতে আছরের নামাজ পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৫ টা ৪০ মিনিটে একটি ট্রাক মুসুল্লিদের ছাপা দিলে ঘটনাস্হলে সে মৃত্যুবরণ করেন।
























