ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে ভূমিহীন – গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৩৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন – গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ের ( ২য়ধাপ) জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন আগামী ১১ জুন উপলক্ষে দুপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।

৮ জুন শনিবার ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবনে প্রেস ব্রিফিং দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

মোঃ ফয়জুর রহমান। নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ১৯৭১ সালের ২০ ফেব্রুয়ারি শুরু হয় ভূমি হীন গৃহ হীন অসহায় ছিন্নমূল মানুষের পূনর্বাসন কার্যক্রম।তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এপর্যন্ত ৫ লক্ষ ৭ হাজার ২৪৪টি পরিবারকে ২ শতক জমি সহ ঘর প্রদান করা হয়েছে ।আগামী ১১ই জুন আশ্রয়ন প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপ ৫১ টি জেলার ১৮৮ টি উপজেলার উপকারভোগীদের মাঝে নতুন ঘর পুরাতন ব্যারাকের পরিবর্তে একক নতুন ঘর ও দুই শতক জমি হস্তান্তর করা হবে।

উপজেলার শেরপুর ইউনিয়নের উলুর চর আশ্রয়ন প্রকল্প মুসল্লী ইউনিয়নের বারোপাড়া আশ্রয়ন প্রকল্প খারুয়া ইউনিয়নের চর মহেশপুর আশ্রয়ন প্রকল্প এর পুরাতন ব্যারাক গুলো অপসারণ করে ১৮২ টি একক ঘর প্রদান করা হবে। শেরপুর ইউনিয়নের ৫৪ টি মুসল্লী ইউনিয়নে ১৯ টি এবং খারুয়া ইউনিয়নে ১০৯ টি ঘর প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে উপকার ভোগিদের মাঝে ১৫৩ জনের বন্দোবস্ত রয়েছে এবং ২৯ জনকে নতুনভাবে বন্দোবস্ত প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন আগামী ১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন -গৃহহীনদের মাঝে ২ শতক জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

প্রেস কনফারেন্সে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নান্দাইলে ভূমিহীন – গৃহহীন পরিবারকে গৃহ প্রদান উপলক্ষে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪