নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১২৩ বার পঠিত

অভয়াশ্রম গড়ে তুলি ,দেশী মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ ইং উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, সাংবাদিক রমেশ কুমার পার্থ, মোখলেছুর রহমান ,শামসুজ্জামান বাবুল, আহসান কাদের মাহমুদ, এ হান্নান আল আজাদ, মোশাররফ হোসেন, আকরাম হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,
অভয়াশ্রম গড়ে তোলার জন্য সরকারি খাসজমি উদ্ধার করে স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করলে ভালো সুফল বয়ে আনবে।
মাছ বাংলাদেশের জাতীয় সম্পদ। এটি প্রাণিজ প্রোটিনের অন্যতম উৎস। সরকার মৎস্য খাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বক্তারা আরও বলেন, মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং অভয়াশ্রম রক্ষায় প্রয়োজন ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
সভায় তরুণ উদ্যোক্তা মৎস্যচাষীদের এগিয়ে আসার আহ্বান জানানো সহ মাছের বংশবিস্তার ও সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা, নিয়মিত অভিযান পরিচালনা করা সহ নিষিদ্ধ মাছ চাষ বন্ধ ও বাজারে বিক্রি না করার ওপর গুরুত্বারোপ করা হয়।


















