নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক শাহাবুদ্দিনকে হত্যা চেষ্টা
- আপডেট সময় : ০৫:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৮৬২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক গুরুতর আহত ঘটনা ঘটেছে।উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত হাসেন আলী ফকিরের পুত্র জমি সংক্রান্ত বিরোধের জেরে সাংবাদিক শাহাব উদ্দিনকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে।
শাহাব উদ্দিনের পরিবারের সদস্যদের সাথে প্রতিবেশী কামাল উদ্দিন ফকির গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ।তারই ধারাবাহিকতায় গত ১৫ই আগষ্ট মঙ্গলবার অনুমানিক বেলা ১২টায় শাহাবুদ্দিন তাহার নিজ বাড়ির পূর্ব পার্শ্বে তাদের স্বত্ব দখলীয় জমিতে কাজ করতে গেলে, কামাল উদ্দিন ফকির, জামাল উদ্দিন ফকির গং পূর্ব পরিকল্পিতভাবে রামদা, দা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া খুন করার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে শাহাবুদ্দিন ও তার ছোট ভাই আফাজ উদ্দিনকে আতর্কিতভাবে হামলা করে ও জমিতে ঘেরাও করিয়া এলোপাতাড়িভাবে মারধোর করে।
এতে শাহাবুদ্দিনের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে শাহাবুদ্দিনকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এব্যাপারে শাহাবুদ্দিন ফকির বাদী হয়ে নান্দাইল থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিচারের আশায় গৌরীপুর সার্কেল এসপি, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, রেঞ্জ ডিআইজি ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বলে জানান তিনি।
দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। বর্তমানে ওদের ভয়ে নিরাপত্তা হীনতায় ভোগছেন সাংবাদিক শাহাব উদ্দিনের পরিবার।
























