নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৬০ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
৩ জানুয়ারি ২০২৫ বিকেল ৩ ঘটিকায়, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন নাগেশ্বরী এর আয়োজনে এবং রশিদ মন্ডল আদর্শ পাঠাগার এর সহযোগীতায়, বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকলের শ্রদ্ধাভাজন নজরুল গবেষক সুব্রত ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্টা কবি মোঃ মশিউর রহমান, উপদেষ্টা এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোঃ আকমল হোসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাবিবুল হক মৃধা, রাশেদুল ইসলাম রাশেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরীর সভাপতি সংবাদকর্মী রফিকুল ইসলাম রনজু, বিশিষ্ট ভাওয়াইয়া কন্ঠ শিল্পী সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, সংবাদকর্মী হাফিজুর রহমান হৃদয়, লতিফুর রহমান লিংকন, বাবুল আক্তার, আমানুল্লাহ মওলাসহ বিভিন্ন সংগঠনের ভলান্টিয়ারবৃন্দ।
জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছে ডিবিডি কুড়িগ্রাম জেলা এবং উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার ও সম্মাননা পেয়েছে গ্রীন ভয়েস নাগেশ্বরী। আলোচনায় বক্তাগন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজানকে বিভিন্ন রকম পরামর্শ প্রদানসহ তার সংগঠনের সফলতা কামনা করেন।


















