নর্থ চ্যানেল ইউপি সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে দোয়া চান রাকিয়া বেগম
- আপডেট সময় : ০৯:৪২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ৫১১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৭,৮,৯ ওয়ার্ডের সদস্য পদে জনগণের মনোনীত প্রার্থী রাকিয়া বেগম।
তিনি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার গোলডাংঙ্গী চৌরাস্তা মোড় বাজার বণিক সমিতির দুই বার নির্বাচিত সভাপতি, সেকান্দার আলী এর সহধর্মিনী।
এলাকাবাসীর মন্তব্য সূত্রে জানা যায়, বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে খাবার পৌঁছে দেওয়া, করোনা কালীন সময়ে অসহায়, ঘরবন্দী মানুষের নিয়মিত খাবার, চাল, ডাল, তেল প্রদান করা সহ প্রসূতি নারীদের স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৌঁছে দেওয়া প্রভূত মানবকল্যাণমূলক কাজ করেছেন ।
রাকিয়া বেগম বলেন, তার স্বামী মেম্বার থাকাকালীন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দুঃসময়ে পাশে থেকেছেন তিনি। নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ রোধ, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তার স্বামী সাবেক মেম্বার সেকেন্দার আলী জানান, ৭,৮,৯ নং ওয়ার্ডের মানুষের সামাজিক দ্বন্দ্ব নিরসন সহ, বিভিন্ন ধরনের সেবা মূলক কাজে আত্মনিয়োগ করবেন তার সহধর্মিনী।
গণমানুষের ভালোবাসায় তা ও তাদের সমর্থনে আগামী দিনে সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হবেন রাকিয়া বেগম এমনটাই আশা ব্যক্ত করছেন এলাকার সাধারণ জনগণ।


















