ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নববঠিত কমিটির বিরোধিতা করে কুড়িগ্রাম জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৪৮৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির (জাপা) নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা। নতুন কমিটির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম জেলা পরিষদ পরিষদ অডিটরিয়ামে নব গঠিত কমিটির পরিচিতি সভা চলাকালে পরিষদের বাইরে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে জনভোগান্তি সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাককে আহ্বায়ক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব:) মুহাম্মদ আব্দুস সালামকে সদস্য সচিব করে ঘোষিত কমিটির বিরোধিতা করে দলটি কার্যত বিভক্ত হয়ে পড়েছে। বুধবার পরিচিতি সভা চলাকালে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সদস্য সচিব পনির উদ্দিন আহমেদের সমর্থিত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নতুন ঘোষিত কমিটিতে পনির উদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক।

বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ ও অবরোধে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা থেকে আগত জাপার নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল দাবি করেন। তাদের ধারণ করা ব্যানারে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবিতে ক্রস চিহ্ন দেখা যায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে আহ্বায়ক ও সদস্য সচিবকে উদ্দেশ্য করে আপত্তিকর স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীদের এ ধরণের বিক্ষোভকে অনভিপ্রেত ও নিন্দনীয় অবহিত করে নতুন সদস্য সচিব মেজর (অব:) মুহাম্মদ আব্দুস সালাম বলেন, এই কমিটি আমরা ঘোষণা দেইনি। এটা কেন্দ্রের সিদ্ধান্ত। কারও কোনও আপত্তি থাকলে তারা কেন্দ্রে অভিযোগ করবেন। এভাবে ভাড়া করা লোক এনে সড়ক অবরোধ করা নিন্দনীয়।

ট্যাগস :

নববঠিত কমিটির বিরোধিতা করে কুড়িগ্রাম জাপার পদবঞ্চিতদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩