ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নগরকান্দায় সরকারি হালট দখলের অভিযোগ

মিজানুর রহমান- নগরকান্দা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২০৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সরকারি হালট দখলের অভিযোগ উঠেছে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোল্লার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৩০ ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা জবরদখল করে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন তিনি। ফলে প্রায় পাঁচ শতাধিক মানুষের চলাচলের প্রধান পথটি বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ডাংগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল বলেন, “এলাকাবাসীর সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সাবেক সচিব সীমানা প্রাচীর তুলে কাজ বন্ধ করে দিয়েছেন। প্রশাসনের কাছে দাবি জানাই, সরকারি হালট উদ্ধার করে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হোক।” তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাবাদী ডাংগী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী আবুল কালামের সহায়তায় এই দখল কাজ সম্পন্ন হয়েছে।”
অভিযোগের বিষয়ে সাবেক সচিব জাহাঙ্গীর আলম মোল্লার বক্তব্য পাওয়া না গেলেও, তার স্ত্রী মোনয়ারা বেগম বলেন, “জায়গাটি আমার বাবার। আমি মেয়ের সূত্রে এটি ভোগ করছি। হালটের কিছু জায়গা হয়তো আমাদের বাউন্ডারির মধ্যে পড়েছে। আমরা কাজ বন্ধ রেখেছি এবং সরকারিভাবে পরিমাপের জন্য আবেদন করেছি। যদি সরকারি জায়গা প্রমাণিত হয়, তাহলে আমরা তা ছেড়ে দেব।”
স্থানীয় প্রবীণ ব্যক্তি ফয়জুদ্দীন জানান, “জাহাঙ্গীর মোল্লার বাড়ি রাজবাড়ীতে। আগে তিনি তালমা স্কুলে শিক্ষকতা করতেন। পরে এলাকার কালু মোল্লার মেয়েকে বিয়ে করেন এবং এই জমি কালক্রমে তার মালিকানায় চলে আসে বলে শুনেছি। আগে এখানে আভা অফিসের অধীন একটি সমিতির পুকুর ছিল। এখন তিনি সেই এলাকা দখল করে রেখেছেন এবং চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন।”

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত চলাচল উপযোগী করা হবে।”

নগরকান্দায় সরকারি হালট দখলের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫