ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবার সদস্যদের ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৮:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১০৭ বার পঠিত

নওগাঁয় গণঅভ্যুত্থানে জেলার ৮ জন শহীদের পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১১ টায় এ সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠান শুরু হয়। শনিবার রাত সোয়া ১১টায় জেলার মিডিয়া সেল ডিসি গ্রুপে এ তথ্য জানানো হয়।

গণঅভ্যুত্থানে শহীদরা হলেন,নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মোঃ মামুন সরদারের ছেলে রায়হান আলী, ধামইহাট উপজেলার কৈগ্রাম ফারসিপাড়া গ্রামের মৃত ছাকোয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামী, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে শেখ ফাহমিন জাফর, একই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে শাখিল আনোয়ার,

নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল, একই উপজেলার দপ্তরী পাড়া গ্রামের এনাব নাজেজের ছেলে আস সাবুর, মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামের পিন্টু রহমানের ছেলে রাসেল রানা ও বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে রিদোয়ান শরীফ রিয়াদ।

জানা যায়,শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে নওগাঁ জেলার শহীদদের পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সঞ্চয়পত্র তুলে দেয়া হয়। জেলার ৮ টি শহীদ পরিবারের সদস্যবৃন্দকে সর্বমোট ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের মাঝে এই সঞ্চয়পত্র তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মোঃ মুনির আকন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও নওগাঁ জেলার ছাত্র প্রতিনিধিবৃন্দ।

নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহীদ পরিবার সদস্যদের ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

আপডেট সময় : ০৮:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫