ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

দ্রুত মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৬২ বার পঠিত

ডা: মো: শামছুল ইসলাম বকুল

মাথা ব্যথায় ভোগেননি এমন লোক পাওয়া দুষ্কর। তীব্র মাথা ব্যথা হলে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়। তবে মাথা ব্যথা কোনো রোগ নয়, একটি উপসর্গ মাত্র। সাধারণত ঘুমের পরিবর্তন বা কম ঘুম হওয়া, সময়মতো খাবার না খাওয়া, পানি কম খাওয়া, দুশ্চিন্তা বা মানসিক চাপ ইত্যাদি কারণে মাথা ব্যথা হতে পারে।

কিছু ঘরোয়া পদ্ধতি আছে, যা প্রয়োগ করলে মাথা ব্যথায় খুব দ্রুত প্রতিকার মেলে।

হাইড্রেট থাকুন

ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাথা ব্যথার একটি সাধারণ কারণ। তাই নিশ্চিত করুন যে আপনি সারা দিন পর্যাপ্ত পানি পান করছেন কি না। মাথা ব্যথা না কমলে এক বা দুই গ্লাস ঠাণ্ডা পানি পান করে নিন।এতে মাথা ব্যথা দ্রুত কমে যায়।

বিশ্রাম নিন

মাথা ব্যথা অনুভব করলে শান্ত, অন্ধকার কোনো ঘরে চোখ বুজে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। দেখবেন, কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা কমে গেছে।

কোল্ড কম্প্রেস নিন

আপনার কপাল বা মাথার সামনের অংশে কোল্ড কম্প্রেস নিন বা ঠাণ্ডাজাতীয় কিছু চেপে রাখুন।এতে মাথা ব্যথা উপশম করতে যথেষ্ট সাহায্য করে।

হিট থেরাপি নিন

হিট থেরাপি নিন বা উষ্ণ কম্প্রেস ব্যবহার করুন। একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে তা চিপে চোখের ওপর ধরে রাখুন। ভালো হয় হালকা গরম পানিতে গোসল করে নিলে, বিশেষ করে টেনশনের কারণে মাথা ব্যথা হলে এতে ভালো কাজ দেয়।

পান করুন আদা চা

আদা একটি প্রদাহনাশক মসলাজাতীয় খাবার।মাথা ব্যথার সময় আদা চিবুলে বা আদা চা পান করলে মাথা ব্যথা, এমনকি অন্যান্য ব্যথাও উপশম হয়।

রোমাথেরাপি

ল্যাভেন্ডার, পেপারমিন্ট, ইউক্যালিপটাস ইত্যাদির মতো প্রয়োজনীয় তেলগুলোর ব্যবহার মাথা ব্যথা উপশম করতে বেশ সাহায্য করে। সম্ভব হলে এগুলো ব্যবহার করুন বা এসবের সুবাস আপনার আশপাশের বাতাসে ছড়িয়ে দিন।

লক্ষ করুন, আপনার মাথা ব্যথা যদি গুরুতর হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে বা অন্যান্য উপসর্গের সঙ্গে মাথা ব্যথা চলমান থাকে, তাহলে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য বিলম্ব না করে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

লেখক: বাত-ব্যথা রোগ বিশেষজ্ঞ ডা: মো: শামছুল ইসলাম বকুল

ট্যাগস :

দ্রুত মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

আপডেট সময় : ০৭:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩