ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ পরিস্কার করলেন উপজেলা চেয়ারম্যান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৭০ বার পঠিত

“পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ” স্লোগানে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ‍্যালয়ের মাঠ পরিস্কার-পরিচ্ছন্ন করলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল পরিদর্শনে গিয়ে নিজে মাঠে নেমে হাতে ঝুড়ি নিয়ে শিক্ষার্থীদের সাথে মাঠে থাকা কাগজ, পাতা এবং অন‍্যান‍্য আবর্জনা পরিস্কার করেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতিও তিনি নিজে। এসময় তার এমন সামাজিক কাজে একাত্বতা প্রকাশ করে পরিচ্ছন্নতা কাজে হাত লাগান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো. ইয়াছিন শেখ, আবুল কাশেম, সাইফুল ইসলাম, মো. জুয়েল রানা, মো. রমজান প্রমুখসহ অন‍্যান‍্যা শিক্ষকমন্ডলী ও বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৌলতদিয়া মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তফা মুন্সী বলেন, নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে এক সাথে কাজ করলে যেকোনো কাজ খুব সহজেই হয়ে যাবে। বিদ‍্যালয় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সবারই দায়িত্ব ও কর্তব্য। তিনি শিক্ষার্থীদের বলেন, প্রতিদিন পরিস্কার করলে বিদ‍্যালয় নোংরা হওয়ার সুযোগ নেই। এজন্য প্রতিদিন স্কুলে আসার পরে সবাই নিজ নিজ দায়িত্বে স্কুল পরিস্কার রাখার চেষ্টা করবে।

দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠ পরিস্কার করলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ১১:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪