দৌলতদিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
- আপডেট সময় : ০৩:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৩৭৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বেলা বারোটায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনের সামনে এ বাজেট সভার আয়োজন করেন ইউনিয়ন পরিষদ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডলের সভাপতিত্বে জনসম্মুখে উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মো: মেনামুল হাসান মিন্টু।
জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে মোট আয় ৬,৩০,২৬,৫০৫ টাকা ও মোট ব্যয় ৬,২৯,০৩,০০৫ টাকা ধরা হয়েছে। এতে উদ্ধৃত্ত থাকবে ১,২৩,৫০০ টাকা।
আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন । এ সময় দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের প্রধান শিক্ষকসহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


















