দৌলতদিয়ায় মাদক সম্রাজ্ঞী মুন্নী গাঁজা সহ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৪১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লীর সম্রাজ্ঞী মুন্নী আক্তার কে গাঁজা সহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্বপন কুমার মজুমদার একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার মধ্যরাতে এস আই ( নিঃ) মোঃ শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পতিতা পল্লীর মুন্নী আক্তারের নিজের বাড়ীর শয়ন কক্ষ হতে পাঁচ শত গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মুন্নী আক্তার (৩৫) দৌলতদিয়া পতিতা পল্লীর মৃত দুলাল শেখের মেয়ে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেফতার কৃত মুন্নী আক্তার একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে আগের তিনটি মাদকদ্রব্যের মামলা রয়েছে। মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


















