সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার-১
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৩৬২ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী একটি বাসের যাত্রীর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী সাজি পাড়া এলাকার মো. শহিদ শেখের ছেলে মো. হাসিনুর রহমান ওরফে আকাশ (২২)। আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ মেহেদী পরিবহনে অভিযান চালিয়ে যাত্রীবেশী ওই মাদক কারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আজ ২৯ মার্চ (বুধবার) দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


















