ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

দীঘিনালা থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন ওসি মুহাম্মদ আলী

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১৭১ বার পঠিত

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (০৯/০৭/২০২৩খ্রিঃ) দুপুরে দীঘিনালা থানা কম্পাউন্ডে শতাধিক ফলজ ও ওষধি চারা গাছ বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় খাগড়াছড়ি পুলিশ সুপার এর সার্বিক সহযোগিতায় দীঘিনালা থানা পুলিশ কর্তৃক থানা প্রাঙ্গনে সবুজায়নের এ কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানিয়েছেন থানা পুলিশ।

বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে আম্রপালি (আমের) ২০টি চারা, লেবু ২০টি, পেয়ারা ১৫টি,জলপাই ১০টি, আমড়া ১০টি, জাম্বুরা ০৫টি, আমলকি ১০টি, জাম – ০৫টি, লিচু ০৫টি, কাঁঠাল ০৫টি সহ সর্বমোট ১০৫টি বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।

এসময় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, বেঁচে থাকার জন্য আমাদের অক্সিজেনের অতি প্রয়োজন, যা একমাত্র গাছ থেকেই আমরা তা পেয়ে থাকি। এছাড়াও গাছ বাতাসের অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণের মাধ্যমে পরিবেশকে নির্মল রাখে। সুতরাং সুস্থ্যভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার সকল অফিসার ও ফোর্সগন।

দীঘিনালা থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করেন ওসি মুহাম্মদ আলী

আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩