ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দিনাজপুর হিলিতে বাড়তি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমা

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৫ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরকার এর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি করায় এক আলু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

২৩ সেপ্টেম্বর, শনিবার বিকেল পাঁচটায় হিলি কাঁচা বাজারে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করার অপরাধে এক আলু ব্যবসায়ীকে ৫০০ (পাঁচ শত) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য (আলু ৩৫-৩৬ দেশী পেঁয়াজ ৬৪-৬৫ কেজি ডিম ১২ টাকা পিচ) সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারণ করা হয়েছে। অভিযোগ রয়েছে হিলিতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ হিলি কাঁচা বাজারে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশি দামে আলু বিক্রি করার অপরাধে একজন আলু ব্যবসায়ীকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও বাজারে পেঁয়াজ, ডিম ও তেলের দোকানে অভিযান চালানো হয়েছে এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দিনাজপুর হিলিতে বাড়তি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমা

আপডেট সময় : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩