ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দিনাজপুরের হিলিতে আমন চাষে ব্যস্ত কৃষককেরা

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২০৩ বার পঠিত

চলতি মৌসুমে দিনাজপুরে এবারে ২ লাখ ৬০ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

চলছে শ্রাবণ মাস, এমাসের শুরু থেকে শুরু হয় বৃষ্টি। ধানা জমিতে জমতে থাকে পানি। বীজতলা থেকে দোগাছি করে আমন চাষিরা। তবে গত কয়েক দিনের টানা তাপদহে শুকিয়ে যায় জমে থাকা প্রায় জমির পানি। এখন চারা রোপন নিয়ে বিপাকে আমন চাষিরা।

জেলার ১৩ টি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন চাষিরা ১৫ কেজি ডেপ ও ৫ কেজি পটাস সার ছিটিয়ে জমি তৈরি করছেন। তবে চারা রোপনে পর্যাপ্ত পানি নেই প্রায় জমিতে। কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে পানি, এসব জমিতে কৃষক চারা রোপন করছেন। আবার যে সব জমিতে পানি শুকিয়ে গেছে তারা জমি তৈরি করে বৃষ্টির পানির অপেক্ষায় আছেন। কেউ কেউ জমির পাশের ডোবা-নালা থেকে সেলো মেশির দ্বারা পানি সেচ দিচ্ছেন।

আগামীতে আলু এবং সরিষা আবাদের জন্য আগাম আমন চাষে ব্যস্ত হয়ে পড়েছে এজেলার ধান চাষিরা। কিন্তু খড়তাপে জমিতে পানি না থাকায় চিন্তিত তারা।

হিলির হরিহরপুর গ্রামের কৃষক আফজাল হোসেন বলেন, এবার তিন বিঘা জমিতে আমন চাষ করছি। জমি তৈরি করেছি, দোগাছি থেকে চারা তুলছি। জমিতে চারা রোপনের লোকজনও লাগাইছি। তবে জমিতে পানির কম আছে, দেখি কি হয়।

মুনষাপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, গত ইরি ধানের দাম ভাল পাইছি। এবার ৭ বিঘা জমিতে আমন চাষ করবো। সব জমিতে সার দিয়ে জমি তৈরি করেছি। কয়েকটা জমিতে পানি আছে। উঁচু জমিগুলোতে একেবারে পানি নেই। যদি এর মধ্যে বৃষ্টি না হয় তাহলে বিপাকে পড়তে হবে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, হাকিমপুর উপজেলায় ৮ হাজার ১৫৫ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। আমন চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।

এ বিষয়ে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জেলার ১৩ উপজেলায় ২ লাখ ৬০ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জেলায় প্রায় ২৪ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বোরো মৌসুমে ধানের দাম অনেক ভাল পেয়েছে কৃষক। এবারও ভাল দাম পাবার আশায় আমন চাষে মনযোগী হয়ে উঠেছে। আমরা কৃষকদের সার্বিক ভাবে সেবা দিয়ে যাচ্ছি।

দিনাজপুরের হিলিতে আমন চাষে ব্যস্ত কৃষককেরা

আপডেট সময় : ০৭:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩