ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা’র নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
- আপডেট সময় : ১০:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২৫৬ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা’র নবনির্মিত চারতলা বিশিষ্ট খাজা আব্দুল মজিদ শাহ্ একাডেমিক ভবন শুভ উদ্বোধন উপলক্ষ্যে
সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ মে বেলা ১১ টায় ডুমুরিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা হলরুমে মাদরাসা
কতৃক আয়োজিত অনুষ্ঠানে,মাদরাসা সভাপতি আলহাজ্ব মুফতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক মশিউর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর আলহাজ্ব মাওলানা এমরান হুসাইন,আরশনগর শেখ শাহ্ আফজাল দাখিল মাদরাসা’র সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুখতার হুসাইন,অত্র মাদরাসা অধ্যক্ষ কে এম জাকির হোসেনসহ আরও অনেকে।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজসেবক আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার,এ্যড আলমগীর হোসেন, শিক্ষক শিক্ষার্থীসহ এলকার সুধীজনরা।
সুধী সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন,নবনির্মিত খাজা আব্দুল মজিদ শাহ্ একাডেমিক ভবনের নাম ফলক উন্মোচন করে
ফিতা কেটে ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়।


















