ডুমুরিয়ায় সাংবাদিক এম এ এরশাদসহ সারাদেশ ব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৫০২ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় সংবাদ প্রকাশের জেরে ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ও জাতীয় পত্রিকা সমকাল’র ডুমুরিয়া প্রতিনিধি এম এ এরশাদ’র বাড়িতে কথিত যুবলীগ নেতা শিমুল বিশ্বাসের সন্ত্রাসী কর্মকান্ড ও জীবননাশের হুমকি এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে -ডুমুরিয়া প্রেসক্লাবের আয়োজনে, উপজেলার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে, প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে ও খান আরিফুজ্জামান নয়ন’র সঞ্চলানায়, ঘন্টাব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাতীয় মানব জমিন পত্রকিার খুলনা ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম রাশেদ।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তফাক প্রতিনিধি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি সমকাল প্রতিনিধি এম এ এরশাদ, সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও জন্মভুমি প্রতিনিধি শেখ মাহাতাব হোসন, সংবাদ সারাবেলার ডুমুরিয়া প্রতিনিধি শেখ এনামুল বাসার টিটো, ঢাকা প্রতিদিনের ডুমুরিয়া প্রতিনিধি মোঃ আব্দুর রশিদ বাচ্চু, সময়ের খবরের প্রতিনিধি মাহাবুর রহমান, দৈনিক খুলনা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, সংবাদ প্রতিনিধি এম এ মজিদ, আমাদর সময়ের প্রতিনিধি সুজিত মল্লিক, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জাহিদুর রহমান বিপ্লব, দৈনিক যশোরের প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, অনির্বান প্রতিনিধি আশরাফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল,
এশিয়ান টিভির প্রতিনিধি আক্তারুজ্জামান লিটন, দৈনিক খুলনা টাইমসের প্রতিনিধি মোক্তার হোসন, মানবজমিনের প্রতিনিধি সুমন ব্রহ্ম, দৈনিক তথ্যের প্রতিনিধি খান মহিদুল ইসলাম, রানার প্রতিনিধি এস কে বাপ্পি, কালবেলা প্রতিনিধি দিপ্তীমান বাপ্পী, সময়ের খবরের উত্তর ডুমুরিয়া প্রতিনিধি এফ এম মনির, আশ্রয় প্রতিদিনের প্রতিনিধি আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল আহমেদ, শেখ ফরিদুল ইসলামসহ ডুমুরিয়া
উপজেলার কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন একাধিক মামলার আসামি কথিত যুবলীগ নেতা সন্ত্রাসী শিমুল বিশ্বাস কতৃক সন্ত্রাসী কর্মকান্ড ও জীবননাশের হুমকি ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত ঘটনাবলি তুলে আনা সম্ভব। আইন করে কিংবা নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না।’ এজন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান সাংবাদিকরা।


















