ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ডুমুরিয়ায় গ্রামবাংলার হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৯৮ বার পঠিত

“খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে,খুলনার ডুমুরিয়ায়
বার্ষিক ক্রীড়া ও গ্রামবাংলার হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে রবিবার ১২ ই মে রাত ১০ টায়
বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ পুরুষদলের মাঝে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু- ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে চাকুন্দিয়া সবুজ সংঘ ক্লাব চত্তরে জড়ো হয় কয়েক শতাধিক নারী- পুরুষ সংমিশ্রিত দর্শক ও ক্রীড়া প্রেমী।

উক্ত খেলায় চাকুন্দিয়া সবুজ সংঘ ক্লাবের সভাপতি গাজী শামিম হোসেন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হানের সার্বিক পরিচালনায়,
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সরদার রাকিবুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান মিন্টু,ইউপি সদস্য আলাউদ্দিন মালী, মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

খেলায় বিবাহিত একাদশকে পরাজিত করে
অবিবাহিত একাদশ ৪-০ এর ব্যাবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরুস্কার হিসাবে একটি ছাগল তুলে দেন প্রধান অতিথি সরদার রাকিবুজ্জামানসহ বিশেষ অতিথি বৃন্দ।

ডুমুরিয়ায় গ্রামবাংলার হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪