ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ডিবি’র অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জন আসামী গ্রেপ্তার

শেখ মাসুদ পারভেজ শামীম-নড়াইল :
  • আপডেট সময় : ১০:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৬৯ বার পঠিত

নড়াইল ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর হতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। আজ ৮ মে (সোমবার) বিকালে কালিয়া থানাধীন খড়রিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মঞ্জুর মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে নগদ ৭,০৩০ টাকা, ১০৪ খানা তাস ও জুয়ার আসরে বসার কাজে ব্যবহৃত একটি পলিথিন জব্দ করে পুলিশ।

আসামিরা হলেন- সবুজ মিনা (২৫), শরিফুল ইসলাম (৩৫), মির্জাল শেখ (২৮) এবং আজিম শেখ (৪৪)। সকলেই কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের বাসিন্দা। এ সংক্রান্তে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জুয়ামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

ডিবি’র অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৪ জন আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩