সংবাদ শিরোনাম ::
ডিবির অভিযানে একশত লিটার দেশি মদসহ গ্রেফতার ২
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০২:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ৩৫২ বার পঠিত
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে একশত লিটার দেশি মদসহ গোয়ালন্দ উপজেলার ঢাকা -খুলনা মহাসড়ক থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
আটককৃতরা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার মৃত ইদ্রিস সরদারের ছেলে বাচ্চু সরদার ও সদর উপজেলার রামকান্তপুর এলাকার মহসিন খানের ছেলে মোঃ আক্তার হোসেন।
বৃহস্পতিবার (২৩মার্চ) রাত সাড়ে আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন বৃহস্পতিবার বেলা দুটোর দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার ঢাকা – খুলনা মহাসড়কের সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে থেকে রিকশার বহন করে নিয়ে যাওয়ার সময় একশত লিটার দেশি মদসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
























