ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে মারধোর ও হত্যার হুমকি

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩০০ বার পঠিত

জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে মারধোরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকমান হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। লোকমান হোসেন পৌর এলাকার চন্দ্রা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১১জুলাই) দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, তার ৫০ শতাংশ জমি লোকমানের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করায় গত ৯ জুলাই রাতে লোকমান হোসেন তার বাড়িতে প্রবেশ করে ২ লাখ টাকা চাদা দাবি করে।

চাদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রী রাবিয়া বেগমকে মারধোর করে। এ সময় বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক ও তার স্ত্রীকে হত্যার হৃমকি দেয় লোকমান।
সংবাদ সম্মেলনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তার নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর সবুরসহ আব্দুর রাজ্জাকের স্বজনরা উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লোকমান হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে তিনি চিনেন না।

ট্যাগস :

জামালপুরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে মারধোর ও হত্যার হুমকি

আপডেট সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩