জাপার চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সাক্ষাৎ করেছেন বাবুল
- আপডেট সময় : ১০:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭২ বার পঠিত

শনিবার(০৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা উত্তরায় জাপার চেয়ারম্যানের বাস ভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদেরের সাথে এলাকার রাজনীতি ও সাংগঠনিক বিষয়ে বিশেষ আলোচনা ও পরামর্শ গ্রহন করেন।এ-সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে জাতীয় পার্টির একক এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
সাক্ষাৎ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও জাতীয় পার্টি তথা জাপার চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে।
তাই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনটি জনবন্ধু জিএম কাদের এমপির উপহার দেওয়ার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য পরামর্শ গ্রহণ করেন মাহফিজুর রহমান বাবুল।
এসময় জাপার চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের তিনি বীর মুক্তিযোদ্ধা বাবুলকে মনোনয়নের আশ্বাস প্রদান করে বলেন আপনি নিয়মিত মাঠে কাজ করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন এবং আমাদের দলের হাই কমান্ড যাচাই বাছাই করছে। আগামী নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করা হবে।
মাহফিজুর রহমান বাবুল বলেন- আমি দীর্ঘদিন যাবৎ দলের জন্য কাজ করে দলকে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব এবং ফুলবাড়িয়া বাসীর সাথে ছিলাম,আছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, জাতীয় পার্টির রাজনীতি করতে করতে মরবো।
মাহফিজুর রহমান বাবুল তিনি আরও বলেন,সামনে আমাদের সুদিন আসছে, আপনারা হতাশ হবেন না, কারণ আমরা জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি,এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।
























