ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে যুবদলের নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠলো ছাত্র-জনতা

নাঈম ইকবাল- কুমিল্লা( চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২০৩ বার পঠিত

ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্তৃক পাথর ছুড়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে ব্যাপক উত্তেজনা। এরই অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বিকাল ৫টায় “ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্র-জনতা,চৌদ্দগ্রাম উপজেলা”র ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম বাজার থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিলটি,যা পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র-যুব প্রতিনিধি, সাধারণ জনতা, শিক্ষার্থী ও ব্যবসায়ী সমাজের বিপুল অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সমাবেশে বক্তারা বলেন,“আজ বাংলাদেশে শুধু রাজনৈতিক মতভেদ নয়, সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে। দিনেদুপুরে একটি সরকারি হাসপাতালের সামনে একজন সাধারণ ব্যবসায়ীকে পাথর ছুড়ে হত্যা করা হয়—এটা কোন সভ্য সমাজের চিত্র হতে পারে না। এটাই প্রমাণ করে দেশে সন্ত্রাসী রাজনীতি ও চাঁদাবাজির সংস্কৃতি কী ভয়াবহ রূপ নিয়েছে।”

সাবেক মুন্সিরহাট ইউনিয়ন ইসলামী ছাত্রশিবির সভাপতি ইফতেখার ইসলাম মিসকাত বলেন—“যুবদলের মতো একটি সংগঠনের নেতা-কর্মীরা আজ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলতে চাই, চৌদ্দগ্রামবাসী অতীতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও মুখ বুজে থাকবে না।”

তিনি আরও বলেন—“এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সারা দেশে চলমান এক ভয়ংকর সহিংস রাজনৈতিক অপচেষ্টার অংশ। এই অপশক্তিকে প্রতিহত করতে ছাত্র-জনতা আজ রাজপথে নেমেছে। প্রশাসনের প্রতি আহ্বান,অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর বিচার নিশ্চিত করা হোক।”

বিক্ষোভে উপস্থিত অন্য একাধিক বক্তাও বলেন, এভাবে দেশ চলতে পারে না। হত্যা,লুটপাট, চাঁদাবাজি এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে।

চৌদ্দগ্রামে যুবদলের নৃশংসতার বিরুদ্ধে ফুঁসে উঠলো ছাত্র-জনতা

আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫