ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

চাঁদাবাজি ও প্রতরনার অভিযোগে ভুয়া দুই সাংবাদিক গ্রেপ্তার

মো:আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২৭৬ বার পঠিত

জামালপুরে চাঁদাবাজি ও প্রতারনার অভিযোগে ওয়াহিদ খান আরিফ(৪০) ও মাসুদ রানা (২৮) নামে দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত ওয়াহিদ খান আরিফ ময়মনসিংহের আকুয়া মড়ল পাড়ার নাসির খান রতনের ছেলে ও মাসুদ রানা জামালপুরের শ্রীচন্দ্রবাড়ী এলাকার মৃত আব্দুর জব্বারের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টায় জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার নাছির উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার দুপুরে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন ভুমি অফিসে চাঁদাবাজি ও প্রতারনা করার সময় ওয়াহিদ খান আরিফ ও মানিক মিয়া ওরফে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ও চাঁদাবাজির নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, এরা দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে নানাস্থানে চাঁদাবাজি ও প্রতারনা করে আসছিল। ময়মনসিংহ কতোয়ালী থানায় ওয়াহিদ খান আরিফের নাম ২টি ও মাসুদ রানার নামে ৬টি
মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত ওয়াহিদ খান আরিফ ও মাসুদ রানার নামে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর থানায় চাঁদাবাজি ও প্রতরনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

চাঁদাবাজি ও প্রতরনার অভিযোগে ভুয়া দুই সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩