ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চাঁদাবাজির অভিযোগে রবিন খাঁন আটক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৮৮ বার পঠিত

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা রবিন খাঁনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে খোকসা থানা পুলিশ।

১৫’ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শোমসপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে শোমসপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিন খাঁনকে আটক করে থানা পুলিশ। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম খাঁনের ছেলে। এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁনের ভাতিজা।

রবিন খাঁনকে আটকের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটক রবিনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

চাঁদাবাজির অভিযোগে রবিন খাঁন আটক

আপডেট সময় : ১২:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫