সংবাদ শিরোনাম ::
চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
- আপডেট সময় : ০৯:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৪৭৪ বার পঠিত
আজ ৬ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৬২নং চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ খেলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, , চকলেট দৌড়,অংক দৌড়, গুপ্তধন উদ্ধার,বেত লম্ফ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি,পল্লীগীতি, দেশাত্ববোধক গান, যেমন খুশি তেমন সাজ ইত্যাদি।
সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে, স্কুলের প্রধান শিক্ষক আলমগীর খাঁন এবং নাওয়া পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাহিদুল হাসান জাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার প্রীতি কনা বিশ্বাস, কে এম তরিকুল ইসলাম ইন্সেট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, বিশিষ্ট সাংবাদিক লেখক ও উপস্থাপক জাহিদ হাসান চঞ্চল, এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমসহ আলফাডাঙ্গা প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ।
বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।














