ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৭০ বার পঠিত

পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এরআগে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, সড়কের কোনো অংশে এখন পানি নেই। যান চলাচল একেবারে স্বাভাবিক। আমরা সকাল থেকে সড়কে রয়েছি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণের চেষ্টা করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, টানা ভারী বর্ষণ এবং সাংগু নদী, ডলু নদী ও হাঙ্গর খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ।

বৃহস্পতিবার মহাসড়ক স্বাভাবিক হলেও এখনো আশপাশের এলাকা থেকে বন্যার পানি পুরোপুরি নামেনি।

ট্যাগস :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩