ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৫৪ বার পঠিত

দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত গোয়ালন্দ উপজেলা একটি পরিচিত নাম। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহাসিক উপজেলা হিসেবে দেশব্যাপী যার ব‍্যাপক পরিচিতি রয়েছে। পরিচিত এই গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাব।

গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী ও এ্যাড: আব্দুল ছাত্তার সহকারী নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে প্রার্থীগন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন গোয়ালন্দ প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি রাশেদুল হক রায়হান, কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, সমকাল ও বৈশাখী টিভির প্রতিনিধি সিকদার মুহাঃ আসজাদ হোসেন আজু ও মোহনা টিভি ও ভোরের পাতার পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোয়ালন্দ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, দেশ টিভি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি শামীম শেখ। এছাড়াও সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শেখ রাজীব, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি উদয় দাস।

সহকারী নির্বাচন কমিশনার নির্মল কুমার চক্রবর্তী বলেন, আশাকরি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। যার মাধ্যমে একটি সুস্থ গণতন্ত্র চর্চা অব‍্যহত থাকবে।

উল্লেখ্য আগামী শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৫ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় : ০৪:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩