ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২০৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা মাদক কারবারিকে আটক করতে গিয়ে ৩ টি বিদেশী আগ্নেয়াস্ত্র,০৭ রাউন্ড গুলি ও শুন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করেছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত নয়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানতে পারে যে, গোয়ালন্দ গোধুলি পার্ক পাকা রাস্তার উপর ইয়াবা বেচাকেনা হবে। এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহবুব এসআই জুয়েল এসআই সেলিম সঙ্গীও ফোর্স সহ মাদক ও ওয়ারেন্ট উদ্ধার অভিযানের জন্য গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়।

এসময় ইয়াবা দেওয়ার জন্য গোধূলি পার্কের পাশে পাকা রাস্তার উপর মাদক কারবারি সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে আসে। এসময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় পৌঁছে তার ড্রেজারের পাইপ ঘরে প্রবেশ করে সেখানে তিনটি বিদেশি পিস্তল ও গুলি দেখতে পেয়ে। উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে সাদ্দামের নিজের পাইপের গুদাম ঘরে তল্লাশি করে ০৩ টি বিদেশী পিস্তল,০৭ রাউন্ড গুলি ও শুন্য তিনটি ম্যাগজিন উদ্ধার করে।

ওসি আরও বলেন,উপরোক্ত বিষয়ে থানা ও ডিবি পুলিশের সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫