সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন
মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৫৬ বার পঠিত

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সীর মা মাহিরুন নেছা (৯৫) বার্ধ্যক্যজনিত কারণে সোমবার সকাল ৯ ঘটিকায় পৌরসভার দেওয়ান পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী আলহাজ্ব নাজিমুদ্দিন মুন্সি, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বাদ আছর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্ত্বরে জানাযা নামাজ শেষে জমিদার ব্রীজ সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রাজবাড়ী জেলা প্রশাসন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ, জেলার ৪ টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


















