ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন কতৃক আয়োজিত গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টুর্নামেন্টটি এবছরেই ১৬ দলের অংশ গ্রহণে উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির প্রতিটি খেলা উজানচর হারেজ মিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় ১ম সেমিফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ বনাম টিএস গোয়ালন্দ ক্রিকেট প্রেমী একাদশ এবং সন্ধ্যা ৭ টায় ২য় সেমিফাইনাল খেলায় আদীব-সারাহ্ ফাউন্ডেশন বনাম গোয়ালন্দ খেলাঘর একে অপরের মুখোমুখি হবে। একই রাতে বিজয়ী দুদলের মধ্যে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ জানান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা এবছর প্রথম শুরু করা হয়েছে। আশা করছি এ টুর্নামেন্টটি প্রতিবছর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির আয়োজক মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। তিনি আরও বলেন, এখেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনিসহ অন‍্যান‍্য অতিথিবৃন্দ।

গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪