গোয়ালন্দে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান
- আপডেট সময় : ০১:১৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৯৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে আলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ হতে গোয়ালন্দ উপজেলার উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সরেজমিনে ঘুরে ঘুরে দেখা যায়, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সংগঠনের সদস্যদের নিয়ে উজানচর গণি শেখের পাড়া ইমাম বাড়ি, হাবিল মন্ডল পাড়া ইমাম বাড়ী, দৌলতদিয়া ঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ও দেবগ্রাম পূর্ব তেনাপচা জামে মসজিদ উপস্থিত হয়ে নগদ ৩০ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করেন। পরে জমিদার ব্রিজ কবরস্থান সম্প্রসারণ ও ভরাট কাজের জন্য ১০ ট্রাক মাটি প্রদান করেন।
এসময় ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ অনুদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রাসেল শেখ, হাবিল মন্ডল পাড়া ইমাম বাড়ি পরিচালনা কমিটি ও উজানচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামছু উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা মটর চালকলীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি লালন ফকির, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরাল, দেবগ্রাম পূর্ব তেনাপচা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মো. জাকির হোসেন, জমিদার ব্রিজ কবর স্থান পরিচালনা কমিটির সভাপতি মোশারফ আহম্মেদ সদস্য মো. সানোয়ার আহম্মেদ, সাইদ সিরাজসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।




















