গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৮ বার পঠিত

অমর ২১ ফেব্রুয়ারি শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে মহান ভাষা শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,এদিন সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় প্রভাত ফেরি,সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ,বাদ যোহর ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির,গীর্জা,প্যাগোডায় বিশেষ প্রাথনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,গোয়ালন্দ ঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) উত্তম কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মী সালমা বেগম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন,সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো.নজির হোসেন মোলা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।




















