গোয়ালন্দে যৌনকর্মী সম্প্রদায়ের শিশু ও মহিলাদের প্রতি সহিংসতা মোকাবেলায় সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩১৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম যৌনপল্লীর যৌনকর্মী সম্প্রদায়ের শিশু ও মহিলাদের প্রতি সহিংসতা মোকাবেলায় স্থানীয় পুলিশ কতৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট (বুধবার) সকাল ১১ টায় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস’র আয়োজনে ইন্ডিং কমার্সিয়াল সেক্সচুয়াল এক্সপ্লোইটেশন অফ চিলড্রেন ইন বাংলাদেশ (সিএসইসি) প্রকল্পের ফ্রিডম ফান্ডের আর্থিক সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
সমন্বয় সভায় কেকেএস সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, এস আই মো. আজিজুর রহমান, এ.এস.এম ইছা খান, মো. মিজানুর রহমান, মো. আশরাফুল ইসলাম, রাখাল চন্দ্র দেবনাথ, সোহেল রানা, সালমা আক্তার, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর মো. শাহাদৎ হোসেন, প্রজেক্ট কোর্ডিনেটর রুমা খাতুন, কেকেএস সহকারি ম্যানেজার মো. মঞ্জুরুল আলম, কেকেএস এনজিওর হিসাব রক্ষক মো. মিলন মিয়া, চায়না আক্তার, সিএসইসি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুন, সুরভী আক্তার প্রমুখসহ গোয়ালন্দ ঘাট থানার এএসআই, কনস্টেবল ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


















