গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৬:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৬২৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় উজানচর হারেজ মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও ক্রীড়ামোদী মানুষ।

উদ্বোধনী খেলায় টি এস গোয়ালন্দ ক্রিকেটপ্রেমী একাদশ বনাম বরাট হাউজ ক্লাব একে অপরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে এতে টি এস গোয়ালন্দ ক্রিকেটপ্রেমী একাদশ জয়লাভ করে।


















