সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৫:০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৩২ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) দুপুর বারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে মোঃ ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহিদ মিয়া নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুস সামাদ মোল্লা ও আমিনুল ইসলাম সফি, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ, বর্তমান সভাপতি মোঃ মাকসুদুর রহমান শাওন, সাধারণ সম্পাদক মোঃ আইয়ূব খান প্রমূখ।
























