ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে বিদেশি মদ ও বিয়ার সহ স্বামী-স্ত্রী আটক

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৫২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া
স্টেশন সংলগ্ন হোটেল নীরালায় পৃথক অভিযান পরিচালনা করে ঝুমুর বেগম ও তার স্বামী সাবেক দৌলতদিয়া ইউনিয়নের সদস্য জলিল ফকির কে বিদেশি মদ ও বিয়ার সহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

রবিবার (১৬ মার্চ)দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

প্রেসনোটে জানানো হয়,গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়।

জলিল ফকির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়ার মৃত সৈজুদ্দিন ফকিরের ছেলে এবং সাবেক দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়,দীর্ঘদিন পলাতক থাকার পর দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন নীরালা বোর্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে উত্তর দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন হোটেল নীরালা বোর্ডিংয়ের নিচ তলার ৭ নম্বর রুম থেকে ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয়। ঝুমুর বেগম জলিল ফকিরের স্ত্রী।

পুলিশ ঝুমুর বেগমের কাছ থেকে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল উদ্ধার করে। গ্রেপ্তারের পর ঝুমুর বেগম ও জলিল ফকিরকে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,আসামিদের আজ রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গোয়ালন্দে বিদেশি মদ ও বিয়ার সহ স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় : ০৬:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫