গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন
- আপডেট সময় : ০৫:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২৫২ বার পঠিত

শিক্ষকের জীবন মান উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরিকরন, শিক্ষার গুনগত মানোন্নয়ন, শিক্ষক স্বল্পতা দূরিকরনসহ নানা দাবির মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে, উপজেলা পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
সভাপতিত্ত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান , দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি মো. সেলিম মুন্সি, ফকীর আব্দুল জব্বার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, কেকেএস শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার প্রমূখ।


















