গোয়ালন্দে বঙ্গবন্ধুর ” জুলিও কুরি ” শান্তি পুরস্কার প্রাপ্তির পঞ্চাশ বছর উদযাপন
- আপডেট সময় : ১২:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৫২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে)সকাল নয়টায় উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল এগারোটায় আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব কাজী কেরামত আলী, সংসদ সদস্য রাজবাড়ী -১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, উত্তম কুমার ঘোষ, (ওসি) তদন্ত গোয়ালন্দ ঘাট থানা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবিন্দু।
আলোচনায় সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি শান্তি পদক ” প্রাপ্তিকে বাংলাদেশের এক বড় অর্জন বলে অভিহিত করেন।এবং বঙ্গবন্ধুর পদক বাংলাদেশকে জাতিসংঘের মতো বিশ্ব সংস্থায় স্থান পেতে সহায়তা করেছে।


















