সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
প্রতিদিনের খবর ডেস্ক ::
- আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ ২০৮ বার পঠিত
সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীজের সামনে পরিবহনে তল্লাশি চালিয়ে ফেনসিডিলি সহ জসিম মোল্লা (৩৬) নামের এক পরিবহন যাত্রীকে গ্রেপ্তার করেছে।
বুধবার সকাল ১০ টার দিকে তল্লাশিকালে পুলিশ তাকে ১৮ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করে। সে মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামের তৈজদ্দিন মোল্লার ছেলে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ একই স্থান থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ সামাদুল ইসলাম (৩৫) নামের আরেক যুবককে গ্রেপ্তার করে। সে মেহেরপুরের গাংনি উপজেলার সাহারবাটি গ্রামের মৃত সামছুদ্দিন এর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, নিয়মিত তল্লাশির তল্লাশির অংশ হিসেবে এসকল মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের শেষে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




















