ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩৩২ বার পঠিত

“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” প্রতিপাদ‍্যকে মনে-প্রাণে ধারণ করে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) ভোর ৬ টায় প্রীতি ম‍্যাচটির আয়োজন করে স্থানীয় ক্রীড়া সংগঠন সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী নামে একটি ফুটবল একাডেমী। খেলায় উজানচর নতুন পাড়া আলোর দিশারী ক্লাব ও সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী অংশ নেয়। খেলার শেষ বাশি পর্যন্ত আলোর দিশারী ক্লাব ৪-১ গোলের ব‍্যবধানে জয়লাভ করে। আলোর দিশারী ক্লাবের নেতৃত্ব দেন সাবেক ফুটবলার ও স্কুল শিক্ষক শামীম শেখ। অপরদিকে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী দলের নেতৃত্ব দেন একাডেমীর সাধারণ সম্পাদক রেজাউল মুন্সী। উল্লেখ থাকে যে, সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন বয়সী ফুটবলারদের নিয়ে প্রভাতে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি খেলোয়াড়দের খেলায় প্রতিযোগিতা করার সামর্থ্য গঠনে সপ্তাহে উপজেলার বিভিন্ন দলের সাথে প্রীতি ম‍্যাচের আয়োজন করে থাকে।

সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর সাধারণ সম্পাদক ও দলীয় অধিনায়ক রেজাউল মুন্সী বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। মন ও শরীরের ফিটনেস ঠিক রাখার জন‍্য দীর্ঘদিন ধরে ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম ধরে রেখেছি। খেলোয়াড়দের প্রতিভা ও অভিজ্ঞতা অর্জনের জন‍্য মাঝে মাঝে এ ধরনের প্রীতি ম‍্যাচ আয়োজন করা হয়।

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩