ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচে চ‍্যাম্পিয়ন কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৩১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি” স্লোগানে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন – উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ পৌরসভার আয়োজনে বিকেল ৫ টায় এ প্রীতি ম‍্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ম‍্যাচে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী, কলেজ পাড়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়। খেলায় কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সাইদ মোল্লা দলের একমাত্র গোলটি করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ প্রীতি ফুটবল ম‍্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম খান, পৌরসভার প‍্যানেল মেয়র মো. ফজলুল হক, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব‍্যাবসায়ী পরিষদ সভাপতি মো. সিদ্দিক মিয়া, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান প্রমুখ।

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচে চ‍্যাম্পিয়ন কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব

আপডেট সময় : ০৭:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩