ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে নানা আয়োজনে ভোটার দিবস পালিত

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১১৭ বার পঠিত
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে রালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে হওয়া সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামাদ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,
মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা দিপ্তী রানী পাল,উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা  প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দীন আহমেদ বলেন, ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে একত্রিশ জন নতুন ভোটার হওয়া কলেজ ছাত্রছাত্রীদের ভোটার আইডি কার্ড প্রদান করা হয়। তাছাড়া আজ সারাদিন ভোটারদের জন্য স্মার্ট কার্ড প্রদান, নাম সংশোধনসহ বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে উপজেলা নির্বাচন অফিস।

গোয়ালন্দে নানা আয়োজনে ভোটার দিবস পালিত

আপডেট সময় : ০৫:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩