ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১২১ বার পঠিত

Oplus_0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সেবা, ঐক্য ও প্রগতি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা, পৌর ও ঘাট শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল—বর্ণাঢ্য র‌্যালি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের সেবায় নিয়োজিত এবং ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটি নতুন করে সংগঠিত হওয়ার অঙ্গীকার, তাই আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতার পাশাপাশি রোগীদের ঔষধ, এ্যামবুলেন্স সহ যদি কোন সেবা ব্যহত হয় তাহলে আমরা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া নির্দেশে তা ব্যবস্থা করে দেওয়া দিব।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৯৮১ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনসহ বিভিন্ন সামাজিক-মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

র‌্যালি, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান এহিয়া, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবু সাঈদ মন্ডল, গোয়ালন্দ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান, যুগ্ন আহ্বায়ক সাব্বির, ছোট্ট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল,
সদস্য সচিব এরশাদ, উজান চর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল, সদস্য সচিব মানিক খান, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজাউল করিম খান সহ নেতাকর্মীরা।

গোয়ালন্দে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন

আপডেট সময় : ১১:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫