গোয়ালন্দে নানা আয়োজনে যুব দিবস পালন
- আপডেট সময় : ০২:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৬৪ বার পঠিত

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে গোয়ালন্দে নানা আয়োজনে যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়।
যুব দিবস উপলক্ষে প্রথমে উপজেলা চত্বরে র্যালী শেষে সভাকক্ষে আলোচনা সভা, যুব-যুবতীদের মধ্যে ঋণ ও সনদ পত্র বিতরণ করা হয়।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা, ছোট ভাকলা ইউপির সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, এফ. কে টেকনিক্যাল এন্ড বি, এম কলেজের অধ্যক্ষ ফকীর আব্দুল কাদের, উপজেলা যুবলীগ ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, প্রমুখসহ বিভিন্ন যুব প্রশিক্ষণার্থী, সুধীজন, এনজিও কর্মী ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।


















